ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

     মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে মঠবাড়িয়ায় ১৩ পিস ইয়াবাসহ ইয়াসিন হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। রোববার রাতে উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াসিন হোসেন দাউদখালী গ্রামের মজিবর রহমানের ছেলে।

    থানা সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বেচা-কেনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ ক্রেতা সেজে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন হোসেন কে আটক করে। এসময় তার দেহ তল্লাসী করে ১৩ পিস ইয়াবা উদ্ধার করে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, অভিনব পদ্দতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন হোসেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ