ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ ববিতে শিক্ষকদের আন্দোলনের অবসান, শিগগিরই ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু 
  • পোড়া দুই দেহের মাথা ও খুনের কাজে ব্যবহৃত ছেনি  উদ্ধার

    চরফ্যাসনে বিক্রিত জমির টাকা নিতে এসে খুন হলেন সহোদর

    চরফ্যাসনে বিক্রিত জমির টাকা নিতে এসে খুন হলেন সহোদর
    আটককৃত মুল হোতা বেল্লালi
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে ১৪দিন পর চাঞ্চল্য সৃষ্টিকারি পোড়া দ্ইু দেহাবশেষের মাথা ও খুনের কাজে ব্যবহৃত ছেনি উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। একই সাথে নিহত দু'জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন দুলাল দাস ও অমিত দাস। এরা দু'জন সম্পর্কে আপন ভাই ।

    নিহতরা হল, পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত উপেন্দ্র সরকারের ছেলে অমিত সরকার (৫৫) ও দুলাল সরকারের (৪০)। এ ঘটনায় হত্যার মুল হোতা  বেল্লালসহ তিনজনকে আটক করা হয়েছে ।   

    চরফ্যাশন থানা সুত্রে জানাগেছে, হত্যার মুল পরিকল্পনাকারী ও জমি গ্রহীতা বেলাল’র দেয়া তথ্য মতে ঘটনাস্থলের অদুরে সুন্দরী খাল থেকে ছেনিটি উদ্ধার করা হয়। আর বিশেষ প্রক্রিয়ায় ঘটনাস্থলের একহাজার গজ উত্তরে ফরাজী বাড়ির মহিবুল্যার ঘরের পিছনের রিং স্লাব দ্বারা নির্মিত টয়লেটের সেপটি ট্যাংকি থেকে মাথা দুটি উদ্ধার করা হয়েছে। 

    ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার জানিয়েছেন, শুক্রবার দুপুরে খুনের কাজে ব্যবহৃত ছেনি এবং গত বৃহস্পতিবার বিকেলে পোড়া দুই দেহাবশেষের বিচ্ছিন্ন দুটি মাথা উদ্ধার করা হয়।  এ ঘটনায় পুলিশ হত্যার মুল পরিকল্পনাকারী মো. বেল্লাল, বেলালের শশুড় আবু মাঝি ও ভাই কাশেমকে গ্রেফতার করা হয়েছে।

     গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের বরাত দিয়ে তিনি আরো জানান, জমি কেনা বেচার লেনদেনের জের ধরে ঘটনার রাত সাড়ে ৯টায় খুনিরা জমি বিক্রেতা দুই সহোদরকে ঘটনাস্থল আসলামপুর সুন্দরী ব্রিজ সংলগ্ন জামাল ভুইয়ার পরিত্যাক্ত বাগানে নিয়ে প্রথমে শ্বাস রোধে হত্যা করে। পরে গভীর রাতে দেহ আগুনে পুড়িয়ে দেহ থেকে মাথা দুটি বিচ্ছিন্ন করে মাথা দুটি ওই  টয়লেটের সেপটি ট্যাংকিতে ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে সঙ্গে নিয়ে মাথা দুটি এবং ছেনি উদ্ধার করা হয়েছে।

    উল্লেখ, গত ৮এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আসলামপুরের সুন্দরী ব্রীজ সংলগ্ন জামাল ভুইয়ার বাগানে স্থানীয় কৃষক আজাদ ছাগল চড়াতে গিয়ে পোড়া লাশ দেখে পুলিশকে জানালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠান। এস আই নুরুজ্জামান বাদী অজ্ঞাত  আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ