ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • মঠবাড়িয়া পৌর শহরে নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

    মঠবাড়িয়া পৌর শহরে নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
    মঠবাড়িয়া পৌর শহরে নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের নিরাপত্তা নিশ্চিত ও জোরদার করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি মো. আরিফ উল হক, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, পৌর সচিব মো. হারুণ অর রশিদ, কেএম লতীফ ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, আ'লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ প্রমুখ।

    অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, অপরাধীরা  এখন অপরাধের ধরন পাল্টিয়ে বিভিন্ন ভাবে অপরাধ করছে। ওই সকল অপরাধীদের সনাক্ত করতে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো। এতে পৌর শহরে অপরাধ প্রবণতা কমে যাবে।

    মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস সিসি ক্যামেরা স্থাপন করলে ক্যামেরা নিয়ন্ত্রনাধীন এরিয়ায় সংঘটিত ঘটনা খুব সহজেই মনিটরিং করতে পারবে থানা পুলিশ। অচিরেই পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি আরও বলেন, পৌর বাসির নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এ বৈঠকে বিভিন্ন সিন্ধান্ত নেয়া হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ