ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বাসের ভিতর ইয়াবা সেবন, আটকের পর ছেড়ে দিল শ্রমিক নেতা বরিশালে বিদায়ী জেলা প্রশাসকে বিরুদ্ধে ঝাড়ু মিছিল মহাসড়কে ৬ লেনে উন্নীতকরণসহ ৪ দফা দাবিতে উত্তাল রাজপথ থেকে জাতীয় সংসদ আমতলীতে মাদক বিরোধী র‌্যালি  দৌলতখানে তিন কেন্দ্রে পরীক্ষার্থী ৬৫৭, অনুপস্থিত ২৩ বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক সরকারি শিশু পরিবারে রাতে নিবাসীদের ভিডিও করেন সমাজসেবার ডিডি বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে পটুয়াখালীর রুবেলসহ  দগ্ধ ২ নাবিকের মৃত্যু
  • কলাপাড়ায় জাতীয় চার নেতার স্মরণে সভা

    কলাপাড়ায় জাতীয় চার নেতার স্মরণে সভা
    কলাপাড়ায় জাতীয় চার নেতার স্মরণে সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় চার নেতার স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

    এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদ ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমূখ।

    এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এদিকে, মহিপুর, কুয়াকাটায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ