ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বাবার সঙ্গে অভিমানে আত্মহত্যা

    বাবার সঙ্গে অভিমানে আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে মো. মেহেদী হাসান (১৭) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ নভেম্বর) কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    এর আগে, বুধবার (০৩ নভেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। মেহেদী উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

    জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা মেহেদীকে খাবার খেতের ডাকেন। কিন্তু কোনো সাড়া-শব্দ না পেয়ে তার কক্ষে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় তাকে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয় একটি সূত্র জানায়, করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তার বাবা নিজ বাড়ির সামনে একটি কনফেকশনারী দোকান দিয়ে মেহেদীকে বসিয়ে দেন। ঘটনার দিন সন্ধ্যায় সে দোকানে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলো। এ সময় তার বাবা দোকানের বেচা-কেনার টাকা দিয়ে কি করে জানতে চাইলে সে রাগ করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ধারনা করা হচ্ছে পিতার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সে।

    ওসি বনি আমিন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ