ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • কলাপাড়ায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

    কলাপাড়ায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
    কলাপাড়ায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ - এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় কলাপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন খেপুপাড়া কার্যালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জনসচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় খেপুপাড়া সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম, ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান খান, ষ্টেশন লীডার খন্দকার অতিয়ার রহমান প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সিপিপি সেচ্ছাসেবক মো. শহিদুল ইসলাম, কলাপাড়া সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ সপিপি সেচ্ছাসেবকরা। এর পরে কলাপাড়া পৌর শহরের যান্ত্রিক শোভাযাত্রা প্রদর্শিত হয়।

    ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ উপলক্ষে মহড়া ও গণসংযোগ, যান্ত্রিক শোভাযাত্রা, প্রচারপত্র বিতরণ সচেতনা বৃদ্ধি এবং বিভিন্ন দোকান, শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে বলে খেপুপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ