ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news

পিরোজপুরে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ইউনিয়নের কর্মবিরতি

পিরোজপুরে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ইউনিয়নের কর্মবিরতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


সরকার কর্তৃক ডিজেল-কেরোসিন এবং ব্রীজের টোলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পিরোজপুরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে এ কর্মবিরতি উপলক্ষ্যে পুরাতন বাসষ্ট্যান্ডে অবস্থান নেন জেলা ট্রাক, ট্যাংক লড়ি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

এ সময় বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্যাংক লড়ি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাকির শেখ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মৃধা, সহ-লাইন সম্পাদক রুবেল হোসেন ও কার্যনির্বাহী সদস্য মোঃ জিহাদুল ইসলাম জিহাদসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তারা সরকার কর্তৃক ডিজেল-কেরোসিন এবং ব্রীজের টোলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। এ দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচীর কথা বলেন।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন