ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি

    বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি
    প্রধানমন্ত্রী তারেক রহমান।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ সাশ্রয়ে নজিরবিহীন ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে এখন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    ইতোমধ্যে সচিবালয়ের ১ নম্বর বিল্ডিংয়ের প্রধানমন্ত্রীর ২০১ নম্বর রুমসহ তার কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে তার দপ্তরে ৫০ শতাংশ লাইট ও এসি বন্ধ থাকবে। এর পরিবর্তে দিনের বেলা রুমের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরে থেকে আসা সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।

    আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার প্রতিফলন দেখা গেছে আজ সকালের মন্ত্রিসভার বৈঠকেও। 

    বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত কেবিনেট মিটিংয়ে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করা হয়।

    তিনি আরও জানান, বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে দেশের সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় ও বাসা-বাড়িসহ সর্বক্ষেত্রে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। জাতীয় স্বার্থে অপচয় রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

    এদিকে আজকের কেবিনেট মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়। জ্বালানি সাশ্রয়ে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে কার্যত আর কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে মন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ