ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • প্রেস ক্লাবের সামনে ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবি

    প্রেস ক্লাবের সামনে ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ২০০ বছরের প্রাচীন জেলা নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দেওয়ার দাবি জানিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি। এছাড়া সংগঠনটি নোয়াখালীর বিভিন্ন উপজেলাকে বিভাজন করে নতুন ৭টি উপজেলা গঠন ও নতুন উপজেলাগুলোকে সমন্বয় করে হাতিয়া কেন্দ্রিক নতুন জেলা গঠনের দাবি জানিয়েছে।

    শনিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে বাদ দিয়ে খন্দকার মোশতাকের জন্মস্থান কুমিল্লাকে কোনো নামেই বিভাগ হিসেবে মেনে নেবে না বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী। দেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ (কমবেশি) নিয়ন্ত্রণ করে নোয়াখালী অঞ্চলের ব্যবসায়ীরা। সুতরাং নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হলে, এটি হবে একটা বিমাতা সুলভ আচরণ।

    সংগঠনের নেতারা বলেন, ঢাকা থেকে সড়কপথে কুমিল্লার দূরত্ব মাত্র ৮০/৮৫ কিলোমিটার, এক ঘণ্টার পথ। আর কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। রাজধানীর এত কাছাকাছি জেলা কুমিল্লাকে বিভাগ করার কোনো সুযোগ নেই।

    তারা বলেন, বৃহত্তর নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণা করা হলে জাতীয় অর্থনীতিতে এর প্রভাব পড়বে। দেশ এবং জাতি এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবেন এই প্রত্যাশা এ অঞ্চলের কোটি মানুষের।

    তারা আরও বলেন, নোয়াখালী অঞ্চলের আয়তন ৫ হাজার বর্গকিলোমিটার। অথচ এই জেলার উপজেলার সংখ্যা ১টি। পক্ষান্তরে কুমিল্লার আয়তন ৩০৮৫ বর্গকিলোমিটার অথচ এই জেলার উপজেলার সংখ্যা ১৭টি। একটা দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে এই বৈষম্য দূর করতে হবে। নোয়াখালীতে কমপক্ষে সাতটি নতুন উপজেলা করতে হবে। এ নবগঠিত উপজেলাগুলোর সমন্বয়ে হাতিয়া কেন্দ্রিক একটি নতুন জেলা গঠন করতে হবে।

    মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, নোয়াখালীকে কোনোভাবে বিভাগ থেকে বঞ্চিত করা হলে অনতিবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন- কমিটির সভাপতি মো. রফিকুল আনোয়ার, সাধারণ সম্পাদক এইচ এম ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ