ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা   
  • ভারতীয় দূতকে তলব

    গণমাধ্যমে হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় উদ্বেগ বাংলাদেশের

    গণমাধ্যমে হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় উদ্বেগ বাংলাদেশের
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে অবস্থান করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে ঢাকা। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে অবিলম্বে এ ধরনের প্রচার বন্ধে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

    বুধবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায় বাংলাদেশ। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ বার্তা দেন।

    কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারতীয় মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।


    পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মঞ্চ তৈরি করা দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়।


    ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয়েছে, শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয়, সে বিষয়ে নয়াদিল্লিকে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দিতে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ