ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে তরুণীর লাফ

    ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে তরুণীর লাফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের সাটুরিয়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খোকন মিয়া (২৮) নামের এক বাসচালককে আটক করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া এলাকায় ধর্ষণচেষ্টার সময় চলন্ত বাস থেকে লাফ দেন কলেজ শিক্ষার্থী।

    কলেজছাত্রী জানান, সকালে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি গাড়িতে উঠেন মানিকগঞ্জের উদ্দেশ্যে। গাড়িটি কিছুদূর আসার পর প্রায় সব যাত্রী গাড়ি থেকে নেমে যায়। এরপর ওই যাত্রী গাড়ি থেকে নামতে চাইলে এর চালক বাধা দেন।

    জানা গেছে, মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাসের মাঝপথে সব যাত্রী বাস থেকে নেমে যায়। সেসময় গাড়ি থেকে নামতে চাইলে চালক ওই কলেজ শিক্ষার্থীকে বাধা দেয়। এক পর্যায়ে চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। সে সময় তিনি চলন্ত বাস থেকে লাফ দিয়ে এক প্রাইভেটকার চালকের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশকে বিষয়টি জানান।

    ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর অভিযোগ পেয়ে হাইওয়ে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

    গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসচালক খোকন মিয়াকে আটক করে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। বাসটিও আটক করা হয়েছে।

    এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ