ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব
  • ভাড়া বাড়াতে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠক বিকালে

    ভাড়া বাড়াতে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠক বিকালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লঞ্চ মালিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনে সারাদেশে অচল নৌপথ।  আজও ঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি।  এতে দুর্ভোগের শেষ নেই নৌপথে চলাচলকারীদের।

    জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শনিবার থেকে লঞ্চ চালানো বন্ধ রেখেছেন মালিকরা। পরিপ্রেক্ষিতে একই দাবিতে সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছে লঞ্চ মালিক মালিকরা। 

    আজ বিকাল ৩টায় মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এই বৈঠক হবে।

    এ তথ্য নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান। তিনি জানান, বৈঠকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ সচিব ও বিআইডব্লিউটি উপস্থিত থাকতে পাবেন।

    বৃহস্পতিবার থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। ডিজেলের দাম বাড়ানোয় ভাড়া বাড়ানোর দাবি করেন লঞ্চ মালিকরা। শনিবারের মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ