ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

    বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে। রোববার (৭ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে গুলশানের বাসায় নেওয়া হবে তাকে।

    জানতে চাইলে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দুপুরে মেডিকেল বোর্ড মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তারপরেই সিদ্ধান্ত হবে। বাসায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।  

    এর আগে ১২ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে গুলশান বাসভবন থেকে স্বাস্থ্যপরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    চলতি বছরের ১০ এপ্রিল খালেদা জিয়াসহ তার বাসার ৮ কর্মী করোনায় আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে থাকার পর ১৯ জুন রাতে তাকে বাসায় নেওয়া হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ