ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব
  • হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক

    হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে হরিণের মাংস ও মাথাসহ মো. ইস্রাফিল (৪০) নামে এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার একটি দল।  

    রোববার (০৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে ইস্রাফিলকে আটক করা হয়।


    এসময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস ও  একটি হরিণের মাথা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।  আটক মো. ইস্রাফিল খুলনা জেলার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।  

    কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ইস্রাফিল দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও হরিণের মাংস বিক্রির সঙ্গে জড়িত। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ মাংস ও আটক ব্যক্তিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ