ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী
  • সচিবসহ ৩ জনের বিরুদ্ধে রুল

    সচিবসহ ৩ জনের বিরুদ্ধে রুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চ আদালতের আদেশের পরও বিভিন্ন উপজেলার ইউএনও অফিসে ১৯ জন ড্রাইভারের চাকরি স্থায়ীকরণ না করে নতুন নিয়োগ সার্কুলার দেওয়া হয়েছে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম, পরিবহণ পুল কমিশনার মো. মিজানুর রহমান, পরিবহণ (সড়ক) পরিচালক মো. মাহবুব শাহীনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

    রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একইসঙ্গে ৪৬৬ জন গাড়িচালক নিয়োগে সরকারি যানবাহন অধিদপ্তরের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।  

    আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, দেশের বিভিন্ন ইউএনও কার্যালয়ে মাস্টাররোলে নিয়োগ পাওয়া চালকদের চাকরি না দিয়ে পরিবহণ পুল চালক নিয়োগে ২০১৭ সালে আগস্ট ও সেপ্টেম্বরে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাস্টাররোলে কর্মরত ২১ জন চালক হাইকোর্টে রিট করেন। ওই রিটে জারি রুলের চূড়ান্ত শুনানি নিয়ে দুটি বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে ওই ২১ চালককে ৩০ দিনের মধ্যে স্থায়ী নিয়োগ দিতে নির্দেশ দেন। ওই চালকদের মধ্যে দুজন মারা গেছেন বলে জানা গেছে।  

    আইনজীবী আরও বলেন, কোনো প্রকার আপিল কিংবা রায় বাস্তবায়ন না করে ফের চলতি বছরের ৭ জানুয়ারি ৪৬৬ জন চালক নিয়োগে বিজ্ঞপ্তি দেয় সরকারি যানবাহন অধিদপ্তর। তখন ওই চালকরা হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। ওই আবেদনের শুনানিতে আজ (রোববার) হাইকোর্ট ৪৬৬ জন চালক নিয়োগের অংশ স্থগিত করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ