ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বিকাশ-নগদে থাকা ইভ্যালি গ্রাহকদের টাকা ফেরত দিতে রুল

    বিকাশ-নগদে থাকা ইভ্যালি গ্রাহকদের টাকা ফেরত দিতে রুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদে ইভ্যালিসহ ই-কমার্স গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

    রোববার (৭ নভেম্বর) এ আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ।

    ইভ্যালির ২১ জন গ্রাহকের রিটের শুনানি নিয়ে নিয়ে এ আদেশ দেওয়া হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশফাকুর রহমান।

    রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

    গত ২৪ অক্টোবর এ রিট করেন ২২ গ্রাহক। ইভ্যালিতে অর্ডার করে তাদের ২ কোটি ৬১ লাখ টাকা বিকাশ ও নগদে আটকে পড়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ