ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সাবেক সংসদ সদস্য আহাদ মিয়া মারা গেছেন

    সাবেক সংসদ সদস্য আহাদ মিয়া মারা গেছেন
    আহাদ মিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সাবেক সংসদ সদস্য, শ্রীমঙ্গলের সাবেক পৌর মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ আহাদ মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ সোমবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি শ্রীমঙ্গল পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
    দীর্ঘদিন ধরে আহাদ মিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ