ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • ভাড়া নিয়ে কঠোর বার্তা দিলেন ওবায়দুল কাদের

    ভাড়া নিয়ে কঠোর বার্তা দিলেন ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্ধারিত ভাড়ার বেশি আদায় বিষয়ে কঠিন হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন যাত্রীদের থেকে কোনোভাবেই আদায় করা না হয়- প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

    আজ সোমবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক-শ্রমিকদের এ ব্যাপারে সতর্ক বার্তা দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল-চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না। ট্রাক-কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি।

    বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে এসময় ওবায়দুল কাদের আরও বলেন, কোনো ভয়ংকর পরিস্থিতি নেই দেশে। জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর। বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য রাখছে।

    আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, দেশে রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে অতীতের অগণতান্ত্রিক স্বৈরচারী সরকার, তারাই রাজনীতিকে কলুষিত করেছে। এ দায় বিএনপি কখনও এড়াতে পারবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ