ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় সাংবাদিক ফোরামে টেবিল প্রদান করলেন ইউপি চেয়ারম্যান

    কলাপাড়ায় সাংবাদিক ফোরামে টেবিল প্রদান করলেন ইউপি চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জননেতা সৈয়দ মশিউর রহমান শিমু কলাপাড়া সাংবাদিক ফোরামে একটি টেবিল প্রদান করেছেন। ৮ সেপ্টেম্বর সোমবার চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু এর পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সাংবাদিক মো. জুলহাস মোল্লা কলাপাড়া সাংবাদিক ফোরামের দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক মো: নূরুল আমিন এর কাছে টেবিলটি হস্তান্তর করেন। এ সময় সাংবাদিক ফোরামের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, সৈয়দ মশিউর রহমান শিমু টিয়াখালী ইউনিয়ন পরিষদ এর জনপ্রিয় চেয়ারম্যান। তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ইতিপূর্বে এলাকার অনেক গরীব দু:খী মেহনতি মানুষকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা এবং এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন। তার সাহায্য সহযোগিতা ও অনুদান পেয়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশেষভাবে উপকৃত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কলাপাড়া সাংবাদিক ফোরামে এবটি টেবিল প্রদান করা হয়েছে বলে তাঁর ব্যক্তিগত সহকারী মো: জুলহাস মোল্লা জানান।

    কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন জানান, চেয়ারম্যানের কাছ থেকে টেবিল উপহার পেয়ে আমরা আনন্দিত। তার এ অনুদান কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের প্রতিবেদন লেখার ক্ষেত্রে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ