ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • রিটার্নিং কর্মকর্তার নামে মামলা

    রিটার্নিং কর্মকর্তার নামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য শেষ হওয়া খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগে মামলা করেছে ৭ জন কাউন্সিলর প্রার্থী।

    সোমবার (০৮ নভেম্বর) বিকালে খাগড়াছড়ি যুগ্ম ও জেলা দায়রা জজ মাহমুদুল ইসলামের আদালতে মামলাটি করেন।


    মামলায় রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমানসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

    মামলায় রামগড় পৌরসভার ১, ২, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ইভিএম দিয়ে কারচুপি করায় মাস্টার কার্ড তলব, কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা না করে বিধি ভঙ্গ করায় ফলাফল বাতিল ও পরবর্তী গেজেট প্রকাশ স্থগিতের আবেদন করা হয়।

    মামলায় বাদীরা অভিযোগ করেছেন, গত ২ নভেম্বর অনুষ্ঠিত রামগড় পৌরসভা নির্বাচনে তারা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ভোট গণনার সময় নানা ছলচাতুরির মাধ্যমে তাদের পরাজিত দেখিয়েছে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    মামলার বাদীরা হলেন, রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আলম, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বাদশা মিয়া, ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার তারেক সুমন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজির আহম্মেদ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সাহাব উদ্দিন ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবছার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ