ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • ১৫ নভেম্বর থেকে আকাশপথে যাতায়াতে ভিসা দেবে ভারত : বিক্রম দোরাইস্বামী

    ১৫ নভেম্বর থেকে আকাশপথে যাতায়াতে ভিসা দেবে ভারত : বিক্রম দোরাইস্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৫ নভেম্বর থেকে স্বল্পমেয়াদে পর্যটন ভিসা চালু করছে ভারত। তবে শুধু আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের জন্য এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে। 

    ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি দুই দেশ একত্রে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

    বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘এখনো কভিড পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যে কারণে আপাতত আকাশপথ ব্যবহার করে যাওয়ার পর্যটন ভিসা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সড়ক ও রেলপথে যাওয়ার ভিসা দেওয়া হবে।’

    বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘পেমেন্ট সংক্রান্ত সমস্যায় আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজে সমস্যা দেখা দেয়। আগামী সপ্তাহে প্রকল্পটি পরিদর্শনের কথা রয়েছে। আশা করছি, শিগগিরই কাজ শেষ হবে।’

    এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ