ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রী যুগের অবসান

    ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রী যুগের অবসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি ম্যাচে সোমবার নামিবিয়ার সঙ্গে খেলার শেষেই রবি শাস্ত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হল। ম্যাচ শেষে শাস্ত্রী জড়িয়ে ধরলেন বিরাট কোহলিকে। এক আবেগঘন মুহূর্ত। টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচের আধিনায়ক হিসেবে বিরাটেরও ইনিংস শেষ হল এদিন।

    বিরাট নিজেই অবশ্য সরে যেতে চেয়েছেন নেতৃত্ব থেকে। নামিবিয়ার বিরুদ্ধে টস করার সময় জানিয়ে দিলেন পরের অধিনায়কের নামও- আমার মনে হয় রোহিত, আমার অবর্তমানে দলকে ও সঠিক নেতৃত্ব দিয়েছে।

    রবি শাস্ত্রীকে কোচ হিসেবে দেখা না গেলেও বিরাটকে খেলোয়াড় হিসেবে দেখা যাবে। বললেন- একজন সাধারণ খেলোয়াড় হিসেবে দলের জন্য নিজেকে উজাড় করে দেব। রবি শাস্ত্রীর বিদায়টা অবশ্য অনেক বেশি আবেগপ্রবণ। তিনি ভারতীয় দলের ৪৩টি টেস্ট ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন। এর মধ্যে ২৫টি টেস্ট ভারতীয় দল জিতেছে, হেরেছে ১৩টিতে। একদিনের ম্যাচ খেলেছে ভারতীয় দল ৭৬টি। ৫১টি জয় ও ২২টি হারের রেকর্ড শাস্ত্রীর।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ