ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • তিন বিভাগে ইউপি নির্বাচন : ৪০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

    তিন বিভাগে ইউপি নির্বাচন : ৪০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

    মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
     
    ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন ও বরিশাল বিভাগে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।  
    প্রজ্ঞাপনে বলা হয়,  ১১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’ এর ১০(৫) ধারা অনুযায়ী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর ৫ ধারা অনুযায়ী আইনের তফসিলভুক্ত আইনের আওতায় তাদের মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হলো।  

    নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১০ নভেম্বর সকালে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে আবশ্যিকভাবে যোগদান/রিপোর্ট করবেন। বিভাগীয় কমিশনার প্রয়োজনীয়তার নিরিখে তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব বন্টন করবেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ