ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সুবিধাবঞ্চিত নারীদের মাঝে হস্তশিল্পের উপকরণ বিতরণ

    সুবিধাবঞ্চিত নারীদের মাঝে হস্তশিল্পের উপকরণ বিতরণ
    সুবিধাবঞ্চিত নারীদের মাঝে হস্তশিল্পের উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিকল্প জীবিকায়নে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র ব্যবসার সহায়তায় ৬টি রাখাইন পরিবারকে হস্তশিল্পের উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৯৮ নারীদের মাঝে খাঁকি ক্যাম্বেল-হাঁস বিতরণ করা হয়েছে।

    উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা 'ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ' হতদরিদ্র নারীদের মাঝে আজ মঙ্গলবার বেলা এগারোটায় এ সহায়তা প্রদান করে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এসময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ'র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু, সহকারি প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস, মনিটরিং কর্মকর্তা পায়েল চন্দ্র দাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ