ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • অবশেষে উদ্ধার ফেরি আমানত শাহ্

    অবশেষে উদ্ধার ফেরি আমানত শাহ্
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ অবশেষে ১৪ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিআইডাব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

    তবে উদ্ধারকৃত ভাসমান ফেরিটি আরো দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। কোনো সমস্যা নতুন করে দেখা না দিলে কর্তৃপক্ষকে ফেরিটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

    বেসরকারি উদ্ধারকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ প্রায় দুই কোটি টাকার বিনিময়ে এ উদ্ধারকাজে অংশ নেয়।

    জেনুইন এন্টারপ্রাইজের এমডি বদিউল আলম জানান, ডুবে যাওয়া ফেরি আমানত শাহ্র উদ্ধারকাজ শেষ হয়েছে। গতকাল (সোমবার) থেকে আজ পর্যন্ত ফেরির তলদেশে ১০০টির বেশি ছিদ্র মেরামত করে ভাসানো হয়েছে। উদ্ধারকাজ মোটামুটি শেষ। আরো দুই দিন পর্যবেক্ষণে রেখে উদ্ধারকাজে ব্যবহৃত সব সামগ্রী এখান থেকে নিয়ে যাওয়া হবে।

    বিআইডাব্লিউটিএ'র যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান বলেন, আজ দুপুরে ডুবে যাওয়া ফেরিটির সব ত্রুটি মেরামত করে ভাসানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যে বিআইডাব্লিউটিসির কাছে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ