ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গেলেন পেটে ব্যথা নিয়ে কাটা হলো জরায়ু, নারীর মৃত্যু

     গেলেন পেটে ব্যথা নিয়ে কাটা হলো জরায়ু, নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় চিকিৎসকের অবহেলায় চান বিবি (৬০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রচণ্ড পেটব্যথা নিয়ে ওই নারী স্থানীয় ক্লিনিকে ভর্তি হন। তবে ক্লিনিকের চিকিৎসক অপারেশন করে তার জরায়ু কেটে ফেলেন। এর পর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

    সোমবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়। চান বিবি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা (৯নং ওয়ার্ড) গ্রামের মৃত হাবিবুর রহমান মুন্সির স্ত্রী।  

    সংশ্লিষ্ট সূত্র জানায়, পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে ওই নারী গত ২৮ অক্টোবর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এর পর এক দালালের পরামর্শে তাকে হাসপাতালের সামনে সেবা ক্লিনিকে নিয়ে যান স্বজনরা। সেবা ক্লিনিকের  চিকিৎসক আহমেদ কামাল তুষার ওই দিন রাত ৮টায় অপারেশন করে তার জরায়ু কেটে ফেলেন। এর পর দ্রুত চান বিবির অবস্থার অবনতি হতে থাকে।
    পরে রোগীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

    চান বিবির বড় ছেলে রিয়াজ মুন্সি বলেন, সেবা ক্লিনিকে অপারেশনের পর আমার মা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার শর্তে ক্লিনিক কর্তৃপক্ষ আমার মায়ের সব চিকিৎসার ব্যয়ভার বহন করেন। এমনকি ক্লিনিকের কর্ণধার নাজমুল হক মিলন সার্বক্ষণিক আমাদের সঙ্গে থেকে সাহায্য-সহযোগিতা করেছেন। মঙ্গলবার ভোরে বরিশাল থেকে আমার মায়ের লাশ নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সের ভাড়াও পরিশোধ করেছেন মিলন। ভুল চিকিৎসার বিষয়টি নিয়ে আমি শিগগিরই আইনের আশ্রয় নেব।

    তবে ক্লিনিকের কর্ণধার নাজমুল হক মিলন বলেন, আমাদের এখানে অপারেশনের পর রোগী সুস্থ ছিল। বরিশালে নেওয়ার পর চান বিবির স্বজনদের চেনাজানা না থাকায় আমি নিজে উপস্থিত থেকে তাদের সহযোগিতা করেছি।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ডা. আহমেদ কামাল তুষারের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সেবা ক্লিনিক কর্তৃপক্ষকে নীতিমালা মেনে সেবা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগেও সেবা ক্লিনিকে ডা. আহমেদ কামাল তুষারের হাতে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ