ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • এদেশ সম্প্রীতির দেশ: ধর্ম প্রতিমন্ত্রী

     এদেশ সম্প্রীতির দেশ: ধর্ম প্রতিমন্ত্রী
    কাঠালিয়া হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ধর্মালম্বী, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আন্তঃ ধর্মীয় সংলাপে প্রধান অতিথি বক্তব্যে রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন,  এদেশ সম্প্রীতির দেশ। সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের নাগরিক সম অধিকার নিয়ে বসবাস করবে।  কাউখালী উপজেলা প্রশাসন ও কাঠালিয়া পিজিএস বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বুধবার বিকেলে কাঠালিয়া হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ধর্মালম্বী, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আন্তঃ ধর্মীয় সংলাপে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

    লেঃ কর্নেল (অবঃ) নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মুমিন হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, এ,কে,এম আব্দুস শহীদ প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন, ওসি মো. বনি আমিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাদী রেবেকা চৈতী, উপজেলা হিন্দু, বৈদ্য খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট পরিতোষ সমদ্দার, অধ্যক্ষ মাওলানার আব্দুল মতিন প্রমূখ ।  

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মৃদুল আহম্মেদ সুমন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ