ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • নরসিংদীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

    নরসিংদীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলি চাপায় নদী আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর বুধবার সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নদী আক্তার কাজীচর গ্রামের মো: নবী হোসেনের মেয়ে। দুর্ঘটনার পর ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে কাজীচর গ্রামে ঘাতক ট্রলিটি হামিদুল্লাহর বালুর আড়ত থেকে বালু নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটিকে জব্দ করে।

    তবে দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায়। এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায়। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ