ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে

    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে
    মুন্সীগঞ্জের সিরাজদীখানে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে আরও ৩২ হাজার ৭০০ জন সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ডিসেম্বর মাসের মধ্যে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আগের দিন মঙ্গলবারও শিক্ষক নিয়োগের বিষয়টি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ওই দিন বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের আরও শ্রম দিতে হবে। আগামী ডিসেম্বরে আরও ৩২ হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বঙ্গবন্ধুর কন্যা আমাকে জাতি গঠনের যে মহান দায়িত্ব অর্পণ করেছেন আমি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি, শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ