ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • অতিরিক্ত ভাড়া আদায়ে ১৮ বাসচালককে জরিমানা

    অতিরিক্ত ভাড়া আদায়ে ১৮ বাসচালককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের দামবৃদ্ধির পর নতুন করে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীতে ১৮ বাসচালককে সাড়ে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (১০ নভেম্বর) রাজধানীর কলাবাগান পুলিশ বক্স ও শাহবাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যথাক্রমে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক গণমাধ্যমকে বলেন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। কলাবাগানে যেসব গাড়ি থামানো হয়েছে, সেগুলোর অধিকাংশই বর্ধিত ভাড়ার তালিকা পাওয়া যায়নি। এসব গাড়ির চালক ও সুপারভাইজার যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ