ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গলাচিপায় ছিনতাই হওয়া ৮ ইভিএম মেশিন উদ্ধার

    গলাচিপায় ছিনতাই হওয়া ৮ ইভিএম মেশিন উদ্ধার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছিনতাই হওয়া ৮টি ইভিএম মেশিন উদ্ধার করা হয়েছে।
     
    বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৫টি, ১১টার দিকে ২টি ও রাত দুইটার দিকে ১টি ইভিএম মেশিন ওই ভোট কেন্দ্রের অদূরে একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম।
     
    এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানান ওসি। রাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
     
    পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ভোট গণনা হয়। ওই কেন্দ্রের সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পরই পরাজিত প্রার্থীরা ভোটের ফলাফল না মেনে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ সমর্থকরাও এতে যোগ দিয়ে ভোট কেন্দ্রে ব্যাপক  ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ভোট কেন্দ্রের ৯টি ইভিএম মেশিনের মধ্যে ৮টি মেশিন লুট করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
     
    গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার জানান, সন্ধ্যার পরে ভোট গণনা শেষে পরাজিত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্র হামলা চালিয়ে ৮টি ইভিএম মেশিন ছিনতাই করে। রাতেই সেগুলো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ