ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • আইজিপির স্ত্রী পরিচয়ে নিয়োগের সুপারিশ

    আইজিপির স্ত্রী পরিচয়ে নিয়োগের সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের আইজিপি ডা. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে কনস্টেবল নিয়োগে সুপারিশ করার জন্য গত ৭ নভেম্বর রুমা আক্তার (৩৩) নামে এক মহিলা ফোন করেন টাঙ্গাইল এর পুলিশ সুপারকে। তিনি নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দেন। বলেন আমার বাসার কাজের মেয়ের জন্য একটি ছেলে দেখেছি সেই ছেলের জন্য একটি পুলিশে চাকরি দরকার। আপনার জেলার ঘাটাইল উপজেলায় ছেলেটির বাসা। আপনি চাকরীটা দিলে খুব খুশি হতাম। পরে এসএম এস এর মাধ্যমে চাকুরী প্রার্থীর সকল তথ্য পাঠান রুমা আক্তার।

    এরপর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সন্দেহ হলে তিনি জেলা পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা ও প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে রুমা আক্তার প্রতারণার সঙ্গে জড়িত।

    পরে পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ঢাকার সাভারের নুটের চর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

    এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আমাকে মোবাইলে ফোনে পুলিশের এক কর্মকর্তার স্ত্রী পরিচয় দিয়ে চাকরীর জন্য সুপারিশ করেন। কিন্তু এ বছর পুলিশে চাকরীতে কোন প্রকার সুপারিশ গ্রহণ না করার জন্য নির্দেশ রয়েছে। তাই বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হলে তার মোবাইল নাম্বার ট্যাগ করে জানতে পারি সে প্রতারক চক্রের সাথে জড়িত।

    পরে টাঙ্গাইল সদর থানার একটি টিম তাকে ঢাকা সাভারের নুঠেরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার ( ১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল আদালতে তুলা হলে বিচারকের কাছে রিমান্ড চায় পুলিশ। পরে ২ দিনের রিমান্ড মন্জুর করে আদালত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ