ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হাতে ছাত্রলীগ সভাপতি খুন

     মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হাতে ছাত্রলীগ সভাপতি খুন
    নিহত রাহাত হোসেন।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ বেপরোয়া কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে রাহাত হোসেন (২০) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি খুন হয়েছে ও অপর ৪ জন গুরুতর জখম হয়েছে। শানিবার রাতে উপজেলার গুলিশাখালী বাজার সংলগ্ন বোবা বাড়ি নামক এলাকা এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ চুন্নু, শাওন ও সেন্টু নামে কিশোর গ্যাং এর ৩ সদস্যকে আটক করেছেন।

    নিহত রাহাত হোসেন গুলিশাখালী গ্রামের শাহ আলাম হাওলাদারের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদিয়া কলেজের একাদ্বশ শ্রেণীর শেষ বর্ষের ছাত্র এবং গুলিশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, জনৈক কিশোর (নাম জানা যায়নি) স্থানীয় টিয়ারখালী বাজার এলাকায় এক নারীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরে। ঘটনাটি নিহত রাহাত এর বন্ধু শুভ টের পেয়ে ওই কিশোরকে মারধর করে। এতে ওই কিশোর ক্ষিপ্ত হয়ে তার বন্ধু সাব্বিরকে দায়িত্ব দেয় শুভকে শায়েস্তা করার জন্য। শনিবার বিকেলে ওই টিয়ারখালী স্কুল মাঠে ফুটবল টুর্ণামেন্ট দেখতে যায় নিহত রাহতসহ তার বন্ধুরা। খেলা দেখে রাত ৯ টার দিকে রাহাত, শুভ, সানাউল, আরিফ, লতীফ ও তাদের অন্যন্য বন্ধুরা বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ ওই সাব্বিরের নেতৃত্বে ২০-২৫ জনের কিশোরগ্যাং গ্রুপ তাদেরকে এলাপাথারী কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত হোসেনকে মৃত ঘোষণা করেন। ও গুরুতর অবস্থায় শুভ, সানাউল, আরিফ, লতীফকে বরিশাল শোবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এদের বয়স ১৫ থেকে ২৩ বছরের মধ্যে হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে রোববার পিরোজপুর জেলা মর্গে  পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জনান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ