ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দুমকিতে ভয়াবহ আগুনে পুড়ল ৮ দোকান

    দুমকিতে ভয়াবহ আগুনে পুড়ল ৮ দোকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং কয়েকটি দোকানের মালামাল দ্রুত নিরাপদ স্থানে সরাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অগ্নিকাণ্ডে প্রায়-অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

    স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শনিবার (১৩ নভেম্বর) আনুমানিক রাত ১টার দিকে বাজারের কোনো একটি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা ঘটনাস্থলে পৌঁছায় প্রায় সোয়া ঘণ্টা পর।

    স্থানীয়রা আরো বলেন, পটুয়াখালী থেকে দুমকিতে ফায়ার সার্ভিসের আসতে ২০/২৫ মিনিট লাগার কথা, কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে এক ঘণ্টারও বেশি সময় নেয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দাবি, তারা ফোন পেয়ে সাথে সাথেই দুমকির উদ্দেশে রওনা দিয়েছেন।

    পটুয়াখালী ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি। এদিকে ঘটনার পরপরই প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, হোটেল ব্যবসায়ী জসিম হাওলাদার, চা দোকানি আলতাফ চাকলাদার, মোবাইল সার্ভিসিংয়ের দোকানি নাইম গাজী, পান সুপারি দোকানি অতুল পাইক, মুদি দোকানি শহিদ শিকদার, পান দোকানি দুলাল হাওলাদার, মুদি দোকানি অমল দাস ও কসমেটিকস দোকানি জুলহাস খান।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ