ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার
  • আজ সদরঘাট ছেড়ে যাবে না কোনো লঞ্চ 

    আজ সদরঘাট ছেড়ে যাবে না কোনো লঞ্চ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈরী আবহাওয়ার কারণে সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর আগে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটে।


    বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ছোট বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

    বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়া কেটে গেলে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে।

    অপরদিকে শিবালয় উপজেলার ইউএনও বি এম রুহুল আমিন বলেন, আপাতত ফেরি চলাচল বন্ধ। তবে ফেরিঘাটে মানুষের চাপ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ