ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • তলাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ মামলায় এসআই গ্রেফতার

    তলাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ মামলায় এসআই গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় উপপরিদর্শক (এসআই) আজিজুল হককে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

    আজিজুল হক ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থেকে পুলিশের খুলনা রেঞ্জে বদলি হয়েছেন। এখনো যোগদান করেননি। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার সুরুরিয়া গ্রামে।

    যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ধর্ষণ করেছেন বলে আজিজুলের বিরুদ্ধে মামলা করেন তার তালাকপ্রাপ্ত স্ত্রী।  ওই মামলায় আজিজুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১টার দিকে আজিজুল বাদীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার সাবেক স্ত্রীকে ধর্ষণ করেন।  বাদী কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চান। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে এবং আজিজুলকে আটক করে।

    জানা যায়, ২০১৯ সালে আজিজুল হকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এর মধ্যে আজিজুল ২০২০ সালে সাতক্ষীরায় আরেকটি বিয়ে করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ