ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • ৩ ব্যাংক কর্মকর্তার ৩১ বছর করে কারাদণ্ড

    ৩ ব্যাংক কর্মকর্তার ৩১ বছর করে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোনাগাজীর মতিরহাট সাব রেজিস্ট্রি অফিসের ১৯ লাখ ৩৬ হাজার ১৬৫ টাকা আত্মসাতের দুদকের করা মামলার রায়ে সোনাগাজী সোনালী ব্যাংক ম্যানেজারসহ ৩ কর্মকর্তার ৩১ বছর করে কারাদণ্ড ও প্রত্যেকের ২৮ লাখ টাকা করে জরিমানা।

    সোমবার নোয়াখালীর বিশেষ জজ (জেলা জজ) আদালতের বিচারক এএনএম মোরশেদ আলম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

    নোয়াখালী দুদকের পিপি আবুল কাশেম জানান, সোনাগাজী শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার রহিম উল্যা, দ্বিতীয় কর্মকর্তা মো. আবুল কালাম, তৃতীয় কর্মকর্তা মিজানুর রহমান পরস্পর যোগসাজশে ২০১১ সালের ২ অক্টোবর থেকে ২০১২ সালের ১৩ আগস্ট পর্যন্ত কোম্পানীগঞ্জের মতির হাট সাব রেজিস্ট্রি অফিসের ১৬৬টি পে-অর্ডারের ১৯ লাখ ৩৬ হাজার ১৬৫ টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছে। বাদী দুদকপক্ষ এ মামলা যথাযথভাবে প্রমাণ করায় এ তিন আসামিকে ৩১ বছর করে কারাদণ্ড ও ২৮ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

    মামলা পরিচালনা করেন দুদকের পিপি আবুল কাশেম। আসামি পক্ষে ছিলেন মোল্লা হাবিবুর রসুল মামুন ও আবদুল হক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ