ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের মেঝেতে ধস, ৮ ছাত্র আহত

    পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের মেঝেতে ধস, ৮ ছাত্র আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসে মেঝে ধসে গিয়ে আট ছাত্র আহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রাবাসে এলার্ট মিটিং শেষ করে বের হয়ে সবাই বারান্দায় দাঁড়ান। এ সময় হঠাৎ করে মেঝের নিচে প্রায় সাত ফুট গর্ত হয়ে যায়। এ গর্তে আট ছাত্র পড়ে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
     
    এ বিষয়ে মঙ্গলবার সকালে কলেজ ছাত্রাবাসের সহকারী হল সুপার মো. সামিম আহম্মেদ বলেন, সাম্প্রতিক সময়ে ড্রেজার মেশিন দিয়ে কলেজের মাঠে বালি ভরাট করা হয়েছে। ধারণা করা হচ্ছে বালির সঙ্গে থাকা পানি বের হয়ে যাওয়ার সময় হোস্টেলের ওই অংশ থেকে মাটি সরে যায়। ফলে এমনটা ঘটে। রাতে যে আট শিক্ষার্থী আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন হোস্টেলে ফিরেছেন, বাকিরা এখনো হাসপাতালে আছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ