ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • রাজারবাগ পীরের সম্পদের অনুসন্ধানে দুদক

    রাজারবাগ পীরের সম্পদের অনুসন্ধানে দুদক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    দুদক সচিব বলেন, রাজারবাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে সাধারণ মানুষকে ধর্মের নামে ধোকা দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সাত হাজার একর জমি ক্রয় ও দখলসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের আদেশ দিয়েছেন আদালত। এর পরিপ্রেক্ষিতে দুদক তিন সদস্য বিশিষ্ট একটি দল গঠন করে এর কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধান দলকে আদালতের আদেশে অনুসারে ৩০ নভেম্বরের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    ৮ নভেম্বর উচ্চ আদালতের আদেশে কমিশন পরীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এরও আগে ১৯ সপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফের সব সম্পদের তথ্য খুঁজতে দুদককে, জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে এবং উচ্চ আদালতে রিটকারী আটজনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্ত করতে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) আদেশ দেন হাইকোর্ট।

    ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন দিল্লুর রহমান। ২৬ অক্টোবর হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। আদালত পীরের বিরুদ্ধে তদন্ত স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন। এতে দিল্লুর রহমানের তদন্ত করতে কোনো বাধা থাকলো না বলে জানান আইনজীবীরা।

    রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার অনুগতরা বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে শতাধিক মামলা করেছেন বলে অভিযোগ রয়েছে। আর এসব মামলার উদ্দেশ্য সাত হাজার একর জমি ও রাবার বাগান দখল। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ালে মামলাগুলো স্থগিত করে পীরের বিরুদ্ধে তদন্তের আদেশ দেন হাইকোর্ট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ