ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ‌‘রেস থ্রি’র পোশাকেই ‘রাধে’র শুটিংয়ে সালমান!

    ‌‘রেস থ্রি’র পোশাকেই ‘রাধে’র শুটিংয়ে সালমান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেটিজেনদের নজর এড়ানো যে ‘মুশকিল হি নেহি না মুমকিন হ্যায়’ সম্প্রতি আরও একবার সেটির প্রমাণ পাওয়া গেলো।

    এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। দু’দিন আগেই ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার।

    ট্রেলার দেখে সালমান ভক্তরা খুশি হলেও ফিল্মি বোদ্ধারা খুব বেশি ইমপ্রেস হননি। যদিও ইউটিউবে এর ভিউ এখন এক কোটির বেশি।

    সালমানের নতুন ছবিটির ট্রেলার ভালো না হওয়ায় বেশ সমালোচিত হতে হচ্ছে বলিউডের এই সুপারস্টারকে। ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলও হচ্ছে। তবে ট্রোলের বাইরে গিয়ে এক নেটিজেনের পোস্টে নজর আটকে গেলো সকলের।

    আরবি নামের একটি টুইটার পেজ থেকে সালমানের খানের দুটি ছবি কোলাজ করে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ‘রেস থ্রি’র একটি স্ট্রাইপ স্যুটেই ফের ‘রাধে’ ছবিতে ধরা দিয়েছেন সালমান।

    ছবিটির ক্যাপশনে আরবি লিখেছেন, নায়িকা বদলেছে, ছবি বদলেছে তবে বদলায়নি ভাইজানের পোশাক।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ