ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • গলাচিপায় ট্রাক ও মিশুকের সংঘর্ষে নিহত ১

     গলাচিপায় ট্রাক ও মিশুকের সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় আ. রহিম (২৫) নামে একজন চালক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার আমখোলা বাজার সংলগ্ন গলাচিপা-শাখারিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের মনির মোল্লার ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ট্রাক জব্দ করে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত পৌনে ৯ টার দিকে আমখোলা বাজারের পশ্চিম পার্শ্বের শিকদার বাড়ির সন্নিকটে গলাচিপা-শাখারিয়া মহাসড়কে ট্রাক ও মিশুকের সংঘর্ষে মিশুকের ড্রাইভার রহিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মিশুকটি হরিদেবপুর থেকে শাখারিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মিশুকটিকে ধাক্কা দিলে মিশুকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার সময় মিশুকটিতে কোন যাত্রী ছিল না।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ