ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • রামু সেনানিবাসে আন্তঃফরমেশন অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা

    ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারাকমান্ডো ব্রিগেড রানার্সআপ

    ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারাকমান্ডো ব্রিগেড রানার্সআপ
    ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারাকমান্ডো ব্রিগেড রানার্সআপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামু সেনানিবাসে পাঁচ দিনব্যাপী আন্তঃফরমেশন অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারাকমান্ডো ব্রিগেড রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

    গত ১৪ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের সৈনিক মো. খালিদ প্রথম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ১৯ পদাতিক ডিভিশনের সৈনিক পলাশ পারভেজ দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হন।

    বৃহস্পতিবার সমাপনী দিনে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    রামু সেনানিবাসের জনসংযোগ সূত্র জানায়, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন সদর দপ্তরের তত্ত্বাবধানে আন্তঃফরমেশন অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২১ গত ১৪ নভেম্বর শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি বড় ও ছোট ফরমেশন দলের অংশগ্রহণে প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন রামু চ্যাম্পিয়ন ও প্যারাকমান্ডো ব্রিগেড রানার্সআপ হয়। ১৮ নভেম্বর সমাপনী দিনে প্রতিযোগিতায় ১ম শ্রেষ্ঠ হওয়া ১০ পদাতিক ডিভিশনের সৈনিক মো. খালিদ এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ১৯ পদাতিক ডিভিশনের সৈনিক পলাশ পারভেজকে পুরস্কৃত করেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শনও করেন।

    প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কালে সেনাসদর হতে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক, রামু সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাসদর ও আর্টডকের প্রতিনিধি অফিসার এবং কক্সবাজার এরিয়ার সব অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ