ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মতের অমিল : সেই বেঞ্চ পুনর্গঠন করে দিলেন প্রধান বিচারপতি

    মতের অমিল : সেই বেঞ্চ পুনর্গঠন করে দিলেন প্রধান বিচারপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    দুই বিচারপতির মতের অমিল হওয়ার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

    এখন থেকে সেই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সঙ্গে বিচারপতি এ কে এম জহিরুল হক দায়িত্ব পালন করবেন।

    অপরদিকে ভেঙে দেওয়া বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরীর বেঞ্চের জুনিয়র বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

    বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

    এর আগে সকালে দুদকের একজন কর্মকর্তাকে হাইকোর্টে সার্বক্ষণিক রাখা যায় কি না, তা নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে মতের অমিল দেখা দেয় এবং বিচারকাজ বন্ধ হয়ে যায়।

    বেঞ্চে শুনানি শুরু হলে আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, দুদকে জনবল সংকট রয়েছে।  আপাতত কোর্টে সার্বক্ষণিক একজন অফিসার বসিয়ে রাখা সম্ভব নয়। তবে জনবল সংকট কেটে গেলে আমরা আদালতের আদেশ বাস্তবায়ন করব।

    এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, দুদকের মামলা যারা ঠিকমতো তদন্ত করতে পারছেন না তাদেরকে কোর্টে এনে বসিয়ে রাখুন।

    তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, দুদকের কী আর কাজ নেই, একজন অফিসার এখানে এসে বসে থাকবেন। এ সময় জ্যেষ্ঠ বিচারপতি বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা। জবাবে কনিষ্ঠ বিচারপতি বলেন, তাহলে বেঞ্চে দুই বিচারপতি রাখার দরকার কী?’

    এরপর কনিষ্ঠ বিচারপতির প্রতি অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি।  

    এর আগে, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদককে বলেন যে, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে একজন সার্বক্ষণিক দুদক কর্মকর্তা রাখা যায় কি-না, সে বিষয়টি দেখা যেতে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ