ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এক হালি হাঁসের ডিম ৬৪ টাকা

     এক হালি হাঁসের ডিম ৬৪ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েকদফা দাম বেড়ে পটুয়াখালীর খুচরা বাজারে প্রতিহালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে এখন ৬৪ টাকা দরে। এদিকে মুরগির ডিমও প্রতিহালি বিক্রি হচ্ছে ৩৬ টাকা দরে। এতে করে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যদ্রব্যটি এখন প্রায় ক্রেতাদের নাগালের বাইরে।

    ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহে ৬০ টাকা হালি দরে হাঁসের ডিম বিক্রি হলেও চলতি সপ্তাহে ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসাবে প্রতিটি ডিমের দাম পড়ছে ১৬ টাকা।

    হাঁসের ডিমের এই উচ্চমূল্যের কারণে অলিগলির দোকান কিংবা ভ্যানে ফেরি করে যারা ডিম বিক্রি করতেন তারা এখন আর হাঁসের ডিম বিক্রি করছেন না।


    ভ্রাম্যমাণ ডিম বিক্রেতা সোবহান ফকির বলেন, আড়তে এখন আর হাঁসের ডিম তেমন পাওয়া যায় না। মাঝেমধ্যে দুই-এক কুড়ি ডিম আনলেও বেশি দামের কারণে তেমন একটা চাহিদা নাই।

    তবে শহরের বড় দোকানগুলোতে হাঁসের ডিম বিক্রি হলেও চাহিদা যেমন কম তেমনি পর্যাপ্ত সরবরাহ নেই বলেও জানান দোকানিরা।

    পটুয়াখালী শহরের নতুন বাজারের দোকানি সিহাব বলেন, এখন কেউ বাধ্য না হলে হাঁসের ডিম কিনছেন না। একহালি হাঁসের ডিমের দাম দিয়ে প্রায় দুই হালি মুরগির ডিম কেনা যায়।

    বৃহস্পতিবার রাতে বাজারমূল্য নিয়ে কথা হয় রিকশাচালক ইদ্রিস গাজীর সঙ্গে। তিনি জানান, তার পরিবারের জন্য মাঝেমধ্যে ডিম কিনতেন, তবে এখন দাম বাড়ায় আর ডিম কেনেন না।

    পুষ্টিকর এই খাদ্যদ্রব্যটি উচ্চমূল্যের কারণে যেন খাবার তালিকা থেকে হারিয়ে না যায় সে জন্য সরকারের উদ্যোগ প্রত্যাশা করেছেন সাধারণ মানুষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ