ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে
  • খালার বাসা থেকে টিকটক আসক্ত ৩ বোন নিখোঁজ

    খালার বাসা থেকে টিকটক আসক্ত ৩ বোন নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আদাবরে এলাকার একটি বাসা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনবোন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে তারা তিনজন বের হয়।
    নিখোঁজরা হলেন বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)।

    বৃহস্পতিবার রাতে আদাবর থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (ডিডি) করেছেন নিখোঁজ তিনবোনের খালা সাজেদা নওরীন। তার ধারণা, তারা টিকটকে আসক্ত থাকায় কোনো চক্রের প্ররোচনায় বাসা থেকে বের হতে পারে।

    সাজেদা নওরীন গণমাধ্যমকে বলেন, ‘আমার বড় বোন তিন বছর আগে মারা গেছে। আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছে। আমার ছোট বোনের বাসা খিলগাঁওয়ে থাকতো নিখোঁজ তিনবোন। ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। সেকারণে আদাবরে আমার কাছে নিয়ে আসি। একটি পরীক্ষা হয়েছে। দুটি পরীক্ষা বাকি অছে। এর মধ্যেই তারা হঠাৎ বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। ’

    তিনি আরও বলেন, তার তিন ভাগ্নি টিকটকে আসক্ত ছিল। টিকটক-এর মাধ্যমে কারো প্ররোচনায় তারা বাসা থেকে বের পতে পারে বলে ধারণা করেন তিনি। তারা যাবার সময় তাদের বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন ফর্মসহ সবকিছু নিয়ে গেছে।

    আদাবর থানা উপ-পরিদর্শক আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি। তারা নিজ ইচ্ছায় নিজেদের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছে। আমরা তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ করছি। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ