ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • মুসলিমের ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব

    মুসলিমের ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    নেছারাবাদ পীর খলিলুর রহমান নেছারাবাদী বলেছেন, সকল মুসলিমের ঐক্যবদ্ধ হয়ে থাকা ফরজ। আল্লাহর এই হুকুম জাগ্রত করার জন্যই জামিয়াতুল মুছলিহীন কার্যক্রম পরিচালিত হয়। সমগ্র মুসলিমের ঐক্যের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব। ১৯ নভেম্বর শুক্রবার বাংলাদেশ হিজবুল্লাহ জামিয়াতুল মুছলিহীন আয়োজিত ঝালকাঠি কায়েদ সাহেব হুজুরের মাদ্রাসা সংলগ্ন এন সি সি ভবনে অনুষ্ঠিত মুছলিহীন জলছা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

    জলছায় আরও বক্তব্য রাখেন আমিরুল মুছলিহীন ফোরকানিয়া বোর্ডের চেয়ারম্যান আজিজুর রহমান ত্বকি, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাসুম বিল্লাহ প্রমুখ। জলছায় বক্তারা কুরআন হাদিসের উদ্ধৃতি বলেন মুসলিমদের মিল থাকতে হবে শিসা গলা প্রাচীরের মতো। মুসলমানদের হওয়া উচিৎ এক অংশে আঘাত করলে অপর অংশে আঘাত লাগবে। সব মুসলিম ঐক্য থাকতে হবে। আমাদের মুসলিমদের আজ ঐক্য নাই। আল্লাহ পাকের দ্বীনকে রক্ষা করার জন্য মুসলমানদের ঐক্য প্রয়োজন আমরা রাসুল সঃ এর সাহাবিদের উত্তর সুরী দাবি করি অথচ আমাদের চরিত্র তাদের সাথে মিল নাই।
     
    এসময় বক্তারা সকল মুসলিমকে ঐক্য হওয়ার আহবান জানায় এবং সারাদেশে মুছলিহীনের কমিটি করার প্রতিজ্ঞা করে। অনুষ্ঠানে ঢাকা বরিশাল সহ বিভিন্ন জেলা ও উপজেলা মুছলিহীন নেতারা অংশ নেয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ