ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় জমিজমা বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

    কলাপাড়ায় জমিজমা বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    কলাপাড়ায় জমিজমা বিরোধে নিজের জমিতে ধান কাটতে আসলে আতিকুর রহমান সালাম (৫৬) ও তার ছেলে আরিফ বিল্লাহ রাসেল (৩১) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। স্

    থানীয়রা তাদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শনিবার (২০ নভেম্বর) সকাল ৭ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

    আহত আতিকুর রহমান সালাম জানান, ঘটনার দিনে গ্রামের বাড়িতে আমি ও আমার ছেলে নিজের জমিতে ধান কাটতে যাই। পূর্বের জমিজমা বিরোধের জের ধরে একই গ্রামের আ. জলিল, আ. কালাম, হাবিব, ওবায়দুল, তোফাজ্জল, নাহিম, মোস্তাফিজুর সরদার, সফিউল সরদার সহ ২০/২৫ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আমার ছেলের গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ও হাতে স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

    তিনি আরো জানান, ওদের বিরুদ্ধে এরআগেও কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। আমি এ ঘটনায় বিচার চাই।

    এ ঘটনায় একটি মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ