ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে
  • সাংবাদিককে মারধর, ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

    সাংবাদিককে মারধর, ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিক রিশাদ হুদাকে মারধরের অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক রিশাদ বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে এবং বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভি’র জ্যেষ্ঠ প্রতিবেদক।

    গতকাল শনিবার (২০ নভেম্বর) রাতে শাহবাগ থানায় মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

    মামলার আসামিরা হলেন- ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহম্মেদ, সহযোগী তানভীর ও ইউসুফসহ ১২ জন।

    ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে রিশাদ মোটরসাইকেলযোগে শাহবাগের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাডো গাড়ি সড়কের বামের রাস্তা আটকা পড়েছিল। পরে রিশাদ হর্ন দিলে গাড়ি থেকে নাজিমসহ দুই জন নেমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার হেলমেট খুলে সেটা দিয়ে তাকে মারধর করেন। লোকজন জড়ো হয়ে গেলে রিশাদের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন নাজিম।

    এজাহার সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে দুঃখ প্রকাশ করার অভিনয় করে আসামি নাজিম মোটরসাইকেলের চাবি নিতে রিশাদকে আজিজ সুপার মার্কেটের সামনে যেতে বলে। চাবি আনার জন্য মার্কেটের দোকান মালিক সমিতির অফিসে গেলে আসামিদের ১০-১৫ জনের একটি দল দ্বিতীয় দফায় মারধর করে এবং সাংবাদিক রিশাদের মোবাইল ভেঙে ভয়ভীতি দেখায় ও হত্যার হুমকি দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ও নাজিম আহম্মেদকে গ্রেপ্তার করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ