ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • যুবলীগ নেতা শুভ হত্যার বিচারের দাবিতে উত্তাল পিরোজপুর

    যুবলীগ নেতা শুভ হত্যার বিচারের দাবিতে উত্তাল পিরোজপুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ এর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ।

    আজ রোববার বেলা ১১টায় টাউন ক্লাব মাঠ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে এক সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সৈয়দ মাঈন, সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক জিএস সাব্বির আহম্মেদ, সদস্য হাফিজুর রহমান জুম্মান, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ সহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, “শুভ ভাই আজ আমাদের মাঝে নাই। নাসির মাতুব্বরের মতো হাজারটা বেঈমান জন্মালেও আমাদের শুভ ভাইয়ের অভাব পূরণ হবে না। শুভ ভাইয়ের পরিবার তাদের প্রিয় সন্তানকে হারিয়েছে। আমরা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ আমাদের রাজপথের একজন সৈনিককে হারিয়েছি। হারানোর ক্ষতি আওয়ামীলীগ ও শুভ ভাইয়ের পরিবার ছাড়া আর কেউ বুঝবে না। আর যেনো কারো মায়ের বুক খালি না হয়। আর নাসির মাওলানাসহ তার গডফাদারদের দ্রুত কঠোর বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। ”

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ