ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • মঠবাড়িয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময় সভা

    মঠবাড়িয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার শহীদ মাখন লাল দাস মিলনায়তনে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করে।

    উপজেলা নারী ফোরামের সহ-সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেযারম্যান রমা রানী মুজুমদার এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জাপা (এরশাদ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, জাসদ সভাপতি রনজিৎ কুমার হাওলাদার, জেলা ওযার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার হালদার খোকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মাকসুদা আক্তার বেবী, রূপান্তর প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরা, অপরাজিতা প্রকল্প সমন্বয়কারি রাবেয়া বশরী, রূপান্তর জেলা সমন্বয়কারি উজ্জল কুমার পাইক, ট্রেনিং কর্মকর্তা ঝুমু কর্মকার, মঠবাড়িয়ার কর্মকর্তা কোহিনুর বেগম, অপরাজিত নেত্রী ফাহমিদা মুন্নি, শামীমা সুলতানা রোজি প্রমুখ।

    বক্তারা রাজনীতিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নারীদের এগিয়ে আসার আহ্ববান জানানোর পাশাপাশি রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে রাজনীতিতে অংশ গ্রহণের ক্ষেত্রে সুযোগ দেয়ার জোর দাবী জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ